আপডেট: জুলাই ১৫, ২০২০

আপডেট:

পঞ্চগড়ের বোদা উপজেলায় পানিতে ডুবে আতিকুর রহমান নামে ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে বোদা উপজেলার পাচঁপীর ইউনিয়নের বৈরাতি সেনপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত আতিকুর রহমান ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, সকালে আতিকুর খেলার সময় সবার অগোচরে বাড়ির পাশের ক্ষেতের আইলের ধারে চলে যায়। এ সময় খেলার ছলে হঠাৎ শিশুটি ক্ষেতের পানিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে শিশুটিকে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর ক্ষেতের পানিতে ভাসতে দেখেন। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে মৃত অবস্থায় উদ্ধার করে তাদের বাসায় নিয়ে যায়