২৫, নভেম্বর, ২০২০, বুধবার | | ৯ রবিউস সানি ১৪৪২

নদী ভাঙ্গন রোধে নানা ব্যবস্থা নিয়েছে সরকার: রেলপথ মন্ত্রী

আপডেট: অক্টোবর ৩, ২০২০

  • Facebook Share
নদী ভাঙ্গন রোধে নানা ব্যবস্থা নিয়েছে সরকার: রেলপথ মন্ত্রী

পঞ্চগড়: রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের কৃষি জমি ও স্থাপনা রক্ষায় নদী ভাঙন রোধে নানা প্রতিরোধ ব্যবস্থা নিয়েছে সরকার।  

শনিবার (৩ অক্টোবর) দুপুরে পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জ দুই উপজেলায় সাম্প্রতিক কালের বন্যায় করতোয়া নদীর ভাঙন কবলিত এলাকা ও বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর উদ্দেশে তিনি এ কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত মানুষের সার্বিক সহায়তায় সব সময় প্রস্তুত রয়েছি আমরা। নদী ভাঙন একটি প্রাকৃতিক দুর্যোগ, কৃষি জমি ও স্থাপনা রক্ষায় সরকার নদী ভাঙন রোধে নানা প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করেছে। নদী ভাঙনে এ এলাকা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য প্রয়োজনী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন মন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা প্রশাসক (ডিসি) ড. সাবিনা ইয়াসমিন, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ ইউসুফ আলী, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফইজুর রহমান, এলজিইডির সহকারী প্রকৌশলী আব্দুর রহিম, বোদা উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, দেবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশতি প্রমুখ।