আপডেট: ডিসেম্বর ১৬, ২০১৮

আপডেট:

অমিত কুমার বড়ুয়া (বান্দরবান জেলা প্রতিনিধি): আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস।বাঙ্গালীর গৌরব,মর্যাদা আর অহংকারের দিন আজ।অন্যান্য জেলা গুলোর মতো বান্দরবান জেলাও শ্রদ্ধা,মমতা,ভালোবাসা আর সম্মানের সাথে প্রতি বছরের ন্যায় এই দিনটি উদযাপন করল।৪৭ বছর পার করলো লাল সবুজের এই দেশ।সূর্যদয়ের সাথে সাথে বান্দরবান জেলা স্টেডিয়ামে বান্দরবান জেলার নানান প্রান্তের সরকারী,বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ও উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এসে জড়ো হয়।বিজয় দিবস উপলক্ষে আয়োজন করা হয় নানা অনুষ্ঠানের।জেলা প্রশাসক দাউদুল ইসলাম অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।উপস্থিত ছিল বান্দরবান পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার সহ সরকারী বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা,রাজনীতিবিদ,অনলাইন,প্রিন্ট,মিডিয়া সাংবাদিক সহ সর্বস্তরের মানুষ।উদ্বোধনের সাথে সাথে পুরো স্টেডিয়াম কুজকাওয়াজে ধ্বনিত হয়।নানান প্রান্ত থেকে আসা বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা দলে দলে কুজকাওয়াজে সামিল হয়।কুজকাওয়াজ শেষে বিভিন্ন খেলাধুলা সহ পুরষ্কার বিতরণীর আয়োজন করা হয়।
তবে ৪৭ বছরের এই বিজয়ের মাঠে বান্দরবানের বিজয় দিবস উদযাপনে এই প্রথমবারের মতো অংশ নিলো বিডি ক্লিন-বান্দরবান পরিবার।সুশৃঙ্খল ভাবে লাল-সবুজের টি-শার্ট আর ব্যাচ পরিহিত বিডি ক্লিন-বান্দরবান এর সদস্যরা ছিলো বিজয়ের মাঠ জুড়ে।লক্ষ্য একটিই, বাড়ি গাড়ি নিজের তাই এগুলো পরিষ্কার রাখি আমরা আর দেশটাও আমার তাই এটাকেও পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের।পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে উপস্থিত স্টেডিয়ামে সবাইকে সচেতন করতে সকাল থেকে প্রস্তুত ছিল বিডি ক্লিন-বান্দরবান পরিবার।প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য জেলা প্রশাসন কতৃক ছিল নাস্তার প্যাকেটের আয়োজন।তাই ময়লা হওয়া স্বাভাবিক।প্রতিটি ময়লা যেন নির্দিষ্ট স্থানে ফেলা হয় সেজন্য বিডি ক্লিন-বান্দরবান তাদের পক্ষ থেকে স্টেডিয়ামের চারপাশে দিলো বিডি ক্লিন ঝুড়ি।জনে জনে সচেতন করল বিডি ক্লিন ময়লা যেন তাদের দেয়া নির্দিষ্ট ঝুড়িতে ফেলা হয়।এরপরেও যে ময়লাগুলো ঝুড়ির বাইরে থাকে সেগুলো নিজ হাতে কুড়িয়ে ঝুড়িতে ফেলতে বিডি ক্লিন-বান্দরবান ছিল সদা প্রস্তুত।অনুষ্ঠান শেষে সব ময়লা একসাথে করে নির্দিষ্ট জায়গায় নিতেও ছিলো বিডি ক্লিন সজাগ।
যেখানে পুরো স্টেডিয়ামে জুড়ে হাজার হাজার মানুষ উপভোগ করছিলো কুজকাউওয়াজ,ডিসপ্লে প্রদর্শন সেখানে লাল সবুজ এর টি-শার্ট পরিহিত কিছু তারুণ্যে ময়লা কুড়াতে ব্যস্ত।তাদের একটিই লক্ষ্য একটি পরিচ্ছন্ন বাংলাদেশ।
বিডি ক্লিন-বান্দরবান জেলার সমন্বয়ক মো:আবু বক্কর ছিদ্দিক বলেন,মুক্তিযোদ্ধারা পাক হানাদারদের তাড়িয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন আর আমরা বিডি ক্লিন ছড়িয়ে ছিটিয়ে থাকা ময়লা গুলো নির্দিষ্ট স্থানে ফেলে এবং জনগণকে সচেতন করে বাংলাদেশকে বিশ্বদরবারে একটি পরিষ্কার পরিচ্ছন্ন রাষ্ট্রে পরিণত করবো।অনুষ্ঠান শেষে বিডি ক্লিন-বান্দরবান জেলার সমন্বয়ক মো:আবু বক্কর ছিদ্দিক এর নেতৃত্বে এবং মিডিয়া টিমের সদস্য মো:আনোয়ার হোসেন শামীম,রাহুল দাশ,মো:সাইফুল ইসলাম এবং জেলা লজিস্টিক টিমের প্রধান অমিত কুমার বড়ুয়ার সহোযাগিতায় সুশৃঙ্খল ভাবেই ময়লা ঝুড়িগুলো নিয়ে একে একে স্টেডিয়াম ত্যাগ করে বিডি ক্লিন-বান্দরবান পরিবার।
উল্লেখ্য যে,এর আগে ১৪ ডিসেম্বর বান্দরবানের “হানাদার মুক্ত দিবসে” বান্দরবান কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন করে বিডি ক্লিন-বান্দরবান পরিবার এবং ১৬রডিসেম্বর ভোর রাতেও বিডি ক্লিন-বান্দরবান পরিবার শহীদদের স্বরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক প্রদান করে।