২৫, সেপ্টেম্বর, ২০২০, শুক্রবার | | ৭ সফর ১৪৪২

হরিণাকুণ্ডু শান্তিতে বিজয় এর আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

আপডেট: ডিসেম্বর ২১, ২০১৮

  • Facebook Share
হরিণাকুণ্ডু শান্তিতে বিজয় এর আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ঝিনাইদহ প্রতিনিধিঃ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটদান, দেশের শান্তি শৃংখলা বজায় রাখতে করনীয় বিষয়ে ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে শান্তিতে বিজয় এর আয়োজনে দাতা সংস্থা রুপায়ন বাংলাদেশের সহযোগিতায় শুক্রবার সকাল ১১টায় স্থানীয় সালেহা বেগম মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলন ও নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষাবীদ ও উপজেলা মানবাধিকার এর সভাপতি মসলেম উদ্দিন। এ সময় ঝিনাইদহের বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার সংগঠক শান্তিতে বিজয় এর জেলা সদস্য অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, ওয়েল ফেয়ার ই ফোর্স, ঝিনাইদহের পরিচালক শরিফা খাতুন, পৌরসভার প্যানেল মেয়র খায়রুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজু, এ্যাড. ইবাদত হোসেন, উপজেলায় কর্মরত মিডিয়া কর্মী, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধি উপস্থি ছিলেন।