২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

কলাপাড়ায় ৪০পিচ ইয়াবা ও ৩০০গ্রাম গাজাসহ গ্রেফতার – ৩

আপডেট: ফেব্রুয়ারি ১, ২০২০

  • Facebook Share
কলাপাড়ায় ৪০পিচ ইয়াবা ও ৩০০গ্রাম গাজাসহ গ্রেফতার – ৩

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি ঃ কলাপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিচ ইয়াবা ও তিন’শ গ্রাম গাজাসহ তিন জনকে আটক করেছে কলাপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার মধ্যে রাতে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী এলাকা থেকে আমীর হোসেনকে (৪৫) ৩০ পিচ ইয়াবা ও একই এলকা থেকে মঈন হাওলাদরকে ৩’শ গ্রাম গাজাসহ আটক করা হয়। এছাড়া ওইদিন রাত ১০ টার দিকে বালিয়াতলী ইউনিয়নের বাবলাতলা বাজার থেকে ১০ পিচ ইয়াবাসহ হোসেন হাওলাদারকে (২৫) আটক করে পুলিশ। আটককৃত আমীর হোসেন ও মঈনের বাড়ি টিয়াখালী ইউপির বাদুরতলী গ্রামে ও হোসেন হাওলারের বাড়ি বালিয়াতলী ইউপির বড় বালিয়াতলী গ্রামে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, থানা পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা ও গাজাসহ তাদের আটক করা হয়েছে। ভিন্ন ভিন্ন দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে প্রেরন করা হবে বলে তিনি জানান।