৫, সেপ্টেম্বর, ২০২০, শনিবার | | ১৭ মুহররম ১৪৪২

মুরাদনগরে সব ওয়ার্ডে গঠন করা হয়েছে নির্বাচনী কর্মিদল

আপডেট: ডিসেম্বর ২৪, ২০১৮

  • Facebook Share
মুরাদনগরে সব ওয়ার্ডে গঠন করা হয়েছে নির্বাচনী কর্মিদল


 মোঃ খোরশেদ আলম (কুমিল্লাপ্রতিনিধি)
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে নৌকা প্রতীকের জয় নিশ্চিতসহ ৭০ শতাংশ ভোটারের ভোট কাস্ট করার জন্য আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও এফবিসিসিআইয়ের দু’বারের সাবেক সভাপতি এবং বর্তমান সংসদ সদস্য ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এক অভিনব কর্মপরিকল্পনার বাস্তবায়ন করতে যাচ্ছেনমুরাদনগরের ১৯৮টি ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ডে নির্বাচন স্কোয়াড গঠন করে দিয়ে তিনি বলেন,  প্রতি ওয়ার্ডে নির্বাচনী স্কোয়াডের সদস্য সংখ্যা রয়েছে ২০০ জন। নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত নির্বাচন অফিসেই স্কোয়াডের সব সদস্যের বাসভবন।বিগত জাতীয় সংসদ নির্বাচনে মুরাদনগর আসনে আওয়ামীলীগের দলীয় প্রার্থী পরাজয়ের পর দলীয় রাজনীতিতে তিনি বেশি মনোযোগী হয়ে পড়েন। মুরাদনগরে সরকার বিরোধী সব আন্দোলন-সংগ্রাম মোকাবিলায় তিনিই রয়েছেন অগ্রভাগে। এরই মধ্যে উপজেলার প্রতিটি ওয়ার্ড কমিটি গঠনের কাজ চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন সামাজিক এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনে রয়েছে তার নিয়মিত উপস্থিতি। সম্প্রতি আয়োজিত আওয়ামীলীগ কেন্দ্রীয় নেতাদের কুমিল্লায় সাংগঠনিক সফর উপলক্ষে প্রতিনিধি সভায় তার ব্যাপক প্রচারনা ও ঐক্যের ঘোষনা দিয়ে পর্যবেক্ষক মহলে বেশ আলোচিত হয়েছেন তিনি। তার এ ঘোষণা ও কর্মপরিকল্পনাকে বিভিন্ন মহল ধরে নেন আগামী  ৩০ শে ডিসেম্বর  রোববারের অনুষ্ঠিতব্য একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণে কোমর ও আটঁ-ঘাটঁ বেধে নূন্যতম ৭০ ভাগ ভোটারের উপস্থিতি করানোরই পূর্বাভাস। এ নির্বাচন উপলক্ষে বিভিন্ন সময় বিভিন্ন ঘোষণার কারণে ইউসুফ আবদুল্লাহ হারুন সম্প্রতি আলোচনার শীর্ষে স্থান করে নেন। এ প্রসঙ্গে তিনি জানান, দেশ ও জাতির স্বার্থে এবং দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগকে আগামী নির্বাচনে অবশ্যই জয়ী করতে হবে। প্রতিটি ওয়ার্ড এলাকায় গড়ে তোলা হয়েছে ২০০ সদস্যের নির্বাচনী স্কোয়াড। নির্বাচনী তফসিল ঘোষণা করার আগেই নির্বাচনী স্কোয়াড গঠনের কাজ শুরু করেছিলেন তিনি। তফসিল ঘোষণার পর থেকে সংশ্লিষ্ট নির্বাচন অফিস হবে তাদের বাসভবন। মানুষের ভোটাধিকার নিশ্চিত করে নির্বাচনের ফলাফল ঘোষণা পর্যন্ত স্কোয়াডের সদস্যদের একমাত্র ঠিকানা থাকবে নির্বাচন অফিস। দলীয় নির্দেশনা অনুযায়ী স্কোয়াডের সদস্যরা দায়িত্ব পালন করবেন।