আপডেট: ডিসেম্বর ২৭, ২০১৮

আপডেট:

তালা উপজেলা প্রতিনিধি :
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের জাতীয় পার্টি প্রার্থী সৈয়দ দিদার বখতের উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের সশস্ত্র বাহিনীর ক্যাডাররা। বুধবার বিকেল ৫টার দিকে পাটকেলঘাটা থানার ত্রিশ মাইল এলাকায় এ হামলা চালানো হয়।
এ সময় ভাংচুর করা হয়েছে দুটি মাইক্রোবাস ও তিনটি মোটর সাইকেল। আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।
জাতীয় পার্টির প্রার্থী সাবেকমন্ত্রী সৈয়দ দিদার বখত জানান, কলারোয়া উপজেলায় নির্বাচনী প্রচারণায় শেষে পাটকেলঘাটা থানার ত্রিশ মাইল এলাকায় পৌঁছালে আওয়ামী লীগের নগরঘাটা ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান লিপুর নেতৃত্বে তার ভাই শাহাদাৎসহ সশস্ত্র ক্যাডার বাহিনী কোন কারণ ছাড়াই হামলা চালায়। তারা দুটি মাইক্রোবাস ভাংচুর করে। সঙ্গে থাকা সকল নেতাকর্মীকে বেধড়ক পিটিয়েছে।
তিনি আরও বলেন, হামলায় আহত হয়েছে জেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক একরামুল, তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম আলাউদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক জামালউদ্দীন, যুব সংহতি নেতা কাজী আসাদসসহ ৩০ জন। নৃশংস এ সশস্ত্র হামলা চালিয়ে ভোটারদের আতঙ্কিত করে ভোট নিতে চায়। এখানে মানুষ ভোট দিতে পারলে লাঙ্গল প্রতিক জিতবে। মূলত এ কারণেই এ হামলা চালানো হয়েছে।
হামলার বিষয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম রেজা বলেন, ঘটনার বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।