আপডেট: ডিসেম্বর ২৭, ২০১৮

আপডেট:

মোঃ আহসান হাবিব (বাপ্পি) পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:জয়পুরহাটের ২’টি উপজেলা নিয়ে জয়পুরহাট-১ আসন। ১. জয়পুরহাট সদর ২.পাঁচবিবি।আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ অবাদ নিরোপেক্ষ রাখতে ও ভোটের আগে ও পরে নির্বাচনী সহিংসতা রোধে জেলার পাঁচবিবির সর্বত সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও বিজিবির পাশাপাশি সকল আইনশৃংখোলা বাহিনীর সদস্যরা নির্বাচনী টহল জোড়দার করেছে। গত ২০ ডিসেম্বর সারাদেশের নির্বাচনী মাঠে বিজিবি নামলেও ২৪ ডিসেম্বর থেকে নামে সেনাসদস্যরা।জয়পুরহাট ২০ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক বলেন পাঁচবিবি উপজেলার নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে ৩ প্লাটন বিজিবি সদস্য ভোটের মাঠে কাজ করছে। অপর দিকে থানার অফিসার ইনচার্জ বজলার রহমান বলেন প্রধান নির্বাচন কমিশনারের নিদের্শে এবারই প্রথম পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশও নির্বাচনে দ্বায়িত্ব পালন করছে।