আপডেট: ডিসেম্বর ২৭, ২০১৮

আপডেট:

মোঃ হাবিবুল্লাহ হাবিব, ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ফুলবাড়ীয়ায় দলিল লেখক, ভেন্ডার ও নকলনবীশ সমিতির নেতৃবৃন্দ বৃহস্পতিবার বাংলাদেশ আওয়ামীলীগ, ফুলবাড়ীয়া উপজেলা শাখার দলীয় কার্যালয়ে মহাজোট মনোনিত প্রার্থী, ১৫১ ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনে আলহাজ্ব মোসলেম উদ্দিন এড. কে নৌকা মার্কা বিজয়ী করার লক্ষ্যে সমর্থন একাত্ততা প্রকাশ করেন।
এসময় বক্তব্য রাখেন, ফুলবাড়ীয়া সাব-রেজিস্ট্রি অফিস, দলিল লেখক সমিতির সভাপতি আব্দুল মান্নান (সাবেক চেয়ারম্যান), ভেন্ডার সমিতির সভাপতি গোলাম কিবরিয়া সেলিম, দলিল লেখক কামরুজ্জামান দুলাল, মোহাম্মদ সালাহ উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, ইসমাইল হোসেন, দলিল লেখক মোঃ নূরুল ইসলাম, আব্দুস সালাম, নকলনবীশ সাইফুল ইসলাম, ভেন্ডার এছাহাক আলী, মোঃ ছফর আলী, আব্দুল জলিল, আনিসুর হক, মো. আবুল কালাম প্রমূখ।