আপডেট: ডিসেম্বর ২৮, ২০১৮

আপডেট:

মোঃ শিব্বির আহমেদ,কলাপাড়া প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা একশন এইড বাংলাদেশ ও ইউএনএফপি’র সহায়তায় বেসরকারী উন্নয়ন সংস্থা আভাস ১৩ থেকে ৩৫ বছর বয়সী ১৮৬০ জন নারী ও কিশোরীকে ডিগনিটি ফাষ্ট কিট বিতরন করে ৷ কলাপাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্ভোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চম্পাপুর ইউনিয়ন চেয়ারম্যান রিন্টু তালুকদার, ডালবুগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যান ছালাম সিকদার, আভাস প্রোজেক্ট ম্যানেজার মনিরুল ইসলাম।
লালুয়া ইউনিয়নের ২১০জন, চম্পাপুর ইউনিয়নের ৮০৩জন, নীলগঞ্জ ইউনিয়নের ২৬৮জন ও ডালবুগঞ্জ ইউনিয়নে ৪০০জনকে এই উপকরন দেয়া হয়েছে। উপকরনের মধ্যে ছিল জনপ্রতি সেনিটারি ন্যাপকিন ক্লথ ৬টি, আন্ডার ওয়্যার ৩টি, শাড়ী ১টি, লুঙ্গি ১টি, গামছা ১টি, বাথ সোপ ১টি, লন্ড্রি সোপ ১টি, পন্স ১জাড়া, চিরুনী ১টি, নারিকেল তৈল ১টি, ফ্লাস লাইট ১টি, গামছা ১টি, ঢাকনা সহ ৩০লিটার, বালতি ১টি।