১৪, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২৪ জ্বিলহজ্জ ১৪৪১

ভোটকেন্দ্রে মোবাইল নেয়া যাবে

আপডেট: ডিসেম্বর ২৯, ২০১৮

  • Facebook Share
ভোটকেন্দ্রে মোবাইল নেয়া যাবে

রানা ফকির, বাগেরহাট জেলা প্রতিনিধি :

একাদশ সংসদ নির্বাচনে ভোটাররা ভোটকেন্দ্রে মোবাইল ফোন বহন করতে পারবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ।

শুক্রবার সন্ধ্যায় আগারগাঁওস্থ নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ইসি সচিব বলেন, তবে কেন্দ্রে প্রবেশের সময় মোবাইল বন্ধ করে যেতে হবে। ভোট দিয়ে বের হয়ে পরে তা চালু করতে হবে।

তিনি বলেন, ভোটের দিন ইসির অনুমোদন ছাড়া কোন যান্ত্রিক যানবাহন চলবে না। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি গাড়ি, সেবা সংস্থা, যেমন- ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, সংবাদপত্র পরিবাহী গাড়ি এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

সংগ্রহীত