২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে ঝালকাঠি জেলা বিএনপি

আপডেট: নভেম্বর ৮, ২০১৯

  • Facebook Share
বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে ঝালকাঠি জেলা বিএনপি

নাঈমুররহমানশান্ত, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠি জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা বিএনপি কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি জেলা বিএনপির সভাপতি মোস্তফা কামাল মন্টুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান খান বাপ্পী, সদর উপজেলা বিএনপির সভাপতি সরদার এনামুল হক এলিন, সাধারন সম্পাদক এড.রেজাউল হক আজিম, শহর বিএনপির সাধারন সম্পাদক আনিচুর রহমান তাপু, জেলা যুবদল সাধারণ সম্পাদক রবিউল হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সফিকুল ইসলাম লিটন, সাধারন সম্পাদক সরদার সাফায়েত হোসেন, জেলা ছাত্রদল সিনিয়র সহ সভাপতি রানা ভুইয়া, সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু প্রমুখ।