২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

সুতার পাড়া উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসব উদযাপন

আপডেট: জানুয়ারি ২, ২০১৯

  • Facebook Share
সুতার পাড়া উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বই বিতরণ উৎসব উদযাপন

ধোবাউড়া প্রতিনিধি,
সুতার পাড়া উচ্চ বিদ্যালয়ে ০১/০১/২০১৯ তারিখ মঙ্গলবার সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে উৎসবমুখর পরিবেশে নতুন বছরের বই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছাত্র-ছাত্রী নতুন বই হাতে পেয়ে তাদের উচ্ছ্বাস প্রকাশ করে। এতে উপস্থিত অভিভাবকবৃন্দ সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ নজরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক জনাব মোঃ ইসলাম উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য মনিরুল ইসলাম স্বপন,
সহঃ শিক্ষক হামিদ উল্লাহ (মিন্টু), কাঞ্চন কুমার সরকার, তাজ উদ্দিন আহমদ, রাসেল মাহমুদ, আবুল কাশেম, গোলাম রব্বানী, জুলহাস উদ্দিন, রফিকুল ইসলাম, খাদিজা আক্তার, আহসান উল্লাহ, ফজলুল হক প্রমুখ।