আপডেট: জানুয়ারি ৩, ২০১৯

আপডেট:

মাগুরঘোনা ক্যাম্পের ইনচার্জ এসআই জাকারিয়া জানান, গতকাল সন্ধ্যায় ১৮ মাইল নামক স্থানে দলীয় নেতাকর্মীদের সাথে কথা-বার্তা শেষ করে চেয়ারম্যান আবুল হোসেন মোটর সাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রাত ৯টার দিকে তিনি বাড়ির গেটের সামনে পৌঁছা মাত্রই দুষ্কৃতকারীরা তাকে লক্ষ্য করে তিনটি বোমা নিক্ষেপ করে। এর মধ্যে দু’টি অবিষ্ফোরিত থাকলেও একটি বিষ্ফোরিত হয়ে তার মোটর সাইকেলটি ক্ষতিগ্রস্ত হয়। তবে চেয়ারম্যান আবুল হোসেন অক্ষত রয়েছেন।