১০, মে, ২০২১, সোমবার | | ২৮ রমজান ১৪৪২

কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ১০

আপডেট: জানুয়ারি ৪, ২০১৯

  • Facebook Share
কালিহাতীতে সড়ক দূর্ঘটনায় নিহত ১ আহত ১০

কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী থানার এলেঙ্গা বাসট্যান্ড বাস-ট্রাকের
মুখোমুখি সংঘর্ষে ১ নারী নিহত ও ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।
আজ বৃহস্পতিবার ( ৩ জানুয়ারী) সকাল ৯টার
দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক
এলাকার এলেঙ্গায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয়
পাওয়া যায়নি।
এ ব্যাপারে টাঙ্গাইল ট্রাফিক পুলিশের
সার্জেন্ট প্রণব কুমার সরকার জানান,
বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা
সিরাজগঞ্জগামী তালুকদার পরিবহনের একটি
বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা
ঢাকাগামী একটি বালু বোঝাই ট্রাকের
মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ঘটনাস্থলেই বাসের
এক নারী যাত্রী নিহত এবং ১০ জন আহত হয়।
পরে পুলিশ খবর পেয়ে আহতদের উদ্ধার করে
টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করে।