২৫, আগস্ট, ২০২০, মঙ্গলবার | | ৬ মুহররম ১৪৪২

বাগেরহাটের মোরেলগঞ্জে বসত ঘরে অগ্নিসংযোগের অভিযোগ

আপডেট: জানুয়ারি ৫, ২০১৯

  • Facebook Share
বাগেরহাটের মোরেলগঞ্জে বসত ঘরে অগ্নিসংযোগের অভিযোগ

রানা ফকির, বাগেরহাট জেলা প্রতিনিধি
মোরেলগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে চিংড়াখালী ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মিরা রানী হালদারে বসতঘরটি পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। ঘটনার রাতে তিনি বাড়িতে ছিলেন না। খবর পেয়ে থানা পুলিশ শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেছে। মীরা রানীর ভাই লিটন হালদার  বলেন, মধ্যরাতে আকস্মিকভাবেই ঘরটিতে আগুন জ্বলতে দেখা যায়। ওই সময় আগুন নিয়ন্ত্রনের কোন সুযোগ ছিলোনা। এ ঘটনায় মাথা গোজার ঠাই হারিয়েছেন মীরা রানী এবং এতে তার কমপক্ষে এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলেও লিটন হালদার দাবি করেন।

মীরা রানীর বড় ভাই কৃষ্ণ কান্ত হালদার বলেন, প্রতিবেশী নিকুঞ্জ হালদার ও রমিজ খানের সাথে বহু বছর ধরে জমিজমা সংক্রান্ত মামলা ও বিরোধ চলে আসছে। ওই বিরোধের কারনে পরিকল্পিতভাবে ঘরটিতে অগ্নিসংযোগ করা হয়েছে বলেও অভিযোগ করেন লিটন হালদার।

থানার ওসি কেএম আজিজুল ইসলাম বলেন, বসতঘরে অগ্নিসংযোগের খবর মৌখিকভাবে শুনে অফিসার পাঠিয়েছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।