২৯, আগস্ট, ২০২০, শনিবার | | ১০ মুহররম ১৪৪২

কালিহাতীতে স্কুল ছাত্র ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

আপডেট: জানুয়ারি ৬, ২০১৯

  • Facebook Share
কালিহাতীতে স্কুল ছাত্র ফাঁসিতে ঝুলে আত্মহত্যা

কালিহাতী,(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পোষণাতে
দেলোয়ার হোসেন (১৬) নামে এক স্কুল ছাত্র
ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। শনিবার (৫
জানুয়ারি) সকালে পুলিশ ঘটনাস্থল থেকে
লাশটি উদ্ধার করে।
নিহত দেলোয়ারের এ বছর গোপালদিঘী উচ্চ
বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ
করার কথা ছিল।
স্থানীয়রা জানান, একই স্কুলের জনৈক
ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।
সম্প্রতি ওই ছাত্রীর অন্যত্র বিয়ে ঠিক হওয়ায়
সে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, স্কুল
ছাত্র দেলোয়ারের ফাঁসিতে ঝুলে আত্মহত্যার
ঘটনায় কালিহাতী থানায় একটি অপমৃত্যু
মামলা দায়ের করা হয়েছে। মরদেহ
ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।