৬, আগস্ট, ২০২০, বৃহস্পতিবার | | ১৬ জ্বিলহজ্জ ১৪৪১

জিয়াউল হক চৌধুরী বাবুল আওয়ামীলীগে যোগদান

আপডেট: জানুয়ারি ১৫, ২০১৯

  • Facebook Share
জিয়াউল হক চৌধুরী বাবুল আওয়ামীলীগে যোগদান

এরশাদ হোসাইন মুন্না (চট্টগ্রাম প্রতিনিধি) ১৫ই জানুয়ারি মঙ্গলবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের উপর আস্থা রেখে আওয়ামীলীগে যোগদান করেন লোহাগাড়া উপজেলার এলডিপির সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল হক চৌধুরী বাবুল। তিনি আজ তার অনুসারীদের নিয়ে লালদীঘির পাড়ে অবস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের পার্টি অফিসে এসে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি-সেক্রেটারির হাতে ফুলদানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে আওয়ামীলীগে যোগদান করেন।উক্ত যোগদান কর্মসূচিতে আমন্ত্রিত অতিথি ছিলেন চট্টগ্রাম ১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দীন মহোদয় এবং তার অনুসারী লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ নেতা আসিফ ইফতেখার সহ অন্যান্য নেতাকর্মীরা।