২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

আদর্শ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের “মা সমাবেশ” অনুষ্ঠিত

আপডেট: জানুয়ারি ১৭, ২০১৯

  • Facebook Share
আদর্শ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজের “মা সমাবেশ” অনুষ্ঠিত

জি এম শরীফ মাছুম বিল্লাহহাইমচর প্রতিনিধি, চাঁদপুরঃ“শিক্ষিত মা এক সুরক্ষিত ফুল, প্রতিটি ঘর হবে এক একটি স্কুল” এ শ্লোগানকে পুঁজি করে  ছাত্র-শিক্ষক-অভিভাবক সমন্বয়ের লক্ষে প্রাথমিক পর্যায়ে শীর্ষ শিশু শিক্ষা প্রতিষ্ঠান আদর্শ শিশু নিকেতন স্কুলে “মা” সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ১৭ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার সকাল ১০ টায় স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত এ মা সমাবেশে অধ্যক্ষ আবদুল লতিফ মাষ্টার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এ.এস.এন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ মাজহারুল ইসলাম শফিক। তিনি তার বক্তব্যে বলেন- আজকের শিশু আগামী দিনের কর্ণধার। মনোবিজ্ঞানীরা সকলে ঐক্যমত পোষণ করেছেন একজন শিক্ষিত মা একটা শিক্ষিত জাতি উপহার দিতে পারে। মায়ের আদর, স্নেহ, অফুরন্ত ভালোবাসা আর সঠিক পরিচর্যায় একজন শিশু মানসিক বিকাশ সাধনের মধ্য দিয়ে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠে। সময়ের সঠিক ব্যবহার একজন মানুষকে সফলতার উচ্চ শিখরে পৌঁছে দিতে পারে। তাই বাচ্চাদের সময় যেনো অযথা নষ্ট না হয় সেদিকে লক্ষ রাখাও আমাদের দ্বায়িত্ব। তিনি আরো বলেন- দুই যুগের দীর্ঘ অভিজ্ঞতার ঝুলি নিয়ে আমরা এগিয়ে চলেছি সফলতার পথে। প্রতি বছরই সেন্টার পরিক্ষাগুলোতে গোল্ডেন A+ সহ শতভাগ পাস করে আসছে আমাদের শিক্ষার্থীরা। একজন আদর্শবান সন্তান দেশের শ্রেষ্ঠ সম্পদ। মাতৃ ও পিতৃস্নেহে পাঠদান ও পাঠ আদায়ে জবাবদিহিতা মূলক ব্যবস্থাপনা, চৌকস শিক্ষকমন্ডলীর সযত্ন তত্তাবধান প্রতিষ্ঠানটিকে ক্রমেই সাফল্যের দিকে এগিয়ে নিচ্ছে। আর এ এগিয়ে নেয়ার পেছনে রয়েছে আপনাদের পরামর্শ, শ্রম ও সার্বিক সহযোগিতা।
এসময় উপস্থিত ছিলেন আদর্শ শিশু নিকেতন স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ ফাল্গুনী মজুমদার, সিনিয়র শিক্ষক আবদুল মান্নান, প্রানকৃষ্ণ মজুমদার সহ স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ।