১৮, এপ্রিল, ২০২১, রোববার | | ৬ রমজান ১৪৪২

পুলিশ ক্যাম্প ছিল সাধারণ মানুষের ভরসা

আপডেট: জানুয়ারি ২০, ২০১৯

  • Facebook Share
পুলিশ ক্যাম্প ছিল সাধারণ মানুষের ভরসা

মোঃ জাহিদ হাসান,রাজশাহী: নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী তানোর উপজেলার কলমা গ্রামে নির্বাচনের পুর্বেও দিন কিছু সহংশিহতার ঘটনা ঘটে। এই ঘটনায় চোরখৈর গ্রামের আ.নেতাকর্মীদের উপর বিএনপির নেতাকর্মী ধাওয়া ও হামলা চালায় এতে বিভিন্ন নেতাকর্মী আহত হয়।
এ ঘটনার সুত্র ধরে নির্বাচনের পর থেকে চোরখৈর গ্রামের সাথে কলমা গ্রামের সব ধরনের সংযোগ বিছিন্ন হয়ে যায়। এতে কলমা গ্রামের মানুষ আতঙ্গে বসবাস করে। এর সুষ্ঠ সমাধের জন্য রাজশাহীর ডিসি ও এসপি কলমা গ্রামে এক আলোচনা সভা করে। এতেও সাধারণ মানুষের আতঙ্গ থেকে যায়।
সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ১নং কলমা ইউনিয়ন পরিষধে একটি পুলিশ ক্যাম্প বসানো হয়। তারা সাধারণ মানুষের জন্য বিভিন্ন কাজ করছিলেন। এতে কলমা গ্রামের মানুষের মাঝে আস্থা ও ভরসা ফিরে আসে। কিন্তু গতকাল হটাৎ পুলিশ ক্যাম্প চলে যাওয়াই সাধারণ মানুষের মনে বিভিন্ন প্রশ্ন জাগে। তারা বলেন নিরাপত্তার জন্য এখানে পুলিশ ক্যাম্প খুব প্রয়োজন ছিল। তারা আবারো পুলিশ ক্যাম্প চায় এমন টা সাধারণ মানুষের দাবি।
এই বিষয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিবর রহমানের সাথে মুঠফোনে যোগাযোগ করা হলে তিনি জানান এই ক্যাম্প অস্থায়ী ক্যাম্প ছিল তারা মুলত রাজশাহী এসপির নির্দেশে চলে গেছে।
পুলিশ ক্যাম্পের আর প্রয়োজন নেই এমনটি জানিয়েছন চোরখৈর গ্রামের জনাব খসরু। তিনি বলেন এখন আর পুলিশ ক্যাম্প প্রয়োজন নেই। যতটুকু প্রয়োজন ছিল তা সম্পূর্ন হয়েছ।