আপডেট: জানুয়ারি ২৩, ২০১৯

আপডেট:

জি এম শরীফ মাছুম বিল্লাহহাইমচর প্রতিনিধি, চাঁদপুরঃ
চাঁদপুর হাইমচরে “ভাই বন্ধু যুব সংগঠন” এর উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে উদ্বোধন হয়েছে মানবতার দেয়াল। যখন সমাজে মাত্রাতিরিক্ত শীতে অসহায় মানুষগুলি বস্ত্রহীন দিন পার করছে, যখন গরীব-দূঃখীরা অন্ন-বস্ত্র-চিকিৎসার মত মৌলিক চাহিদা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে ঠিক তখনই সমাজসেবায় নিয়োজিত “ভাই বন্ধু যুব সংগঠন” মানবতার দেয়াল এর শুভ সূচনা করেন। এতে উপকৃত হচ্ছে সমাজের গরীব, দূঃখী ও অসহায় মানুষ সহ অবহেলিত শিশুরা।
গত কয়েক দিনে হাইমচরের তেলির মোড় লঞ্চঘাট, হাইমচর পুরান বাজার সংলগ্ন সাবু মাষ্টারের মোড় ও চরভৈরবী জিরো পয়েন্ট সহ গুরুত্বপূর্ণ কয়েকটি স্থানে মানবতার দেয়াল উদ্বোধন করা হয়েছে। মানবতার দেয়াল শুভ উদ্বোধনকালে ভাই বন্ধু যুব সংগঠন এর সভাপতি মোঃ মহিউদ্দিন মিয়াজী রাসেল উপস্থিত জনগনের উদ্দেশ্যে বলেন- আমরা ভালো ভালো খাবার খাই, নামি-দামী পোষাক পরিধান করি, শরীরে সুগন্ধি ব্যবহার করি অযথাই হাজার হাজার টাকা নষ্ট করি। কিন্তু বাড়ির পাশে অসহায় গরীব মানুষটা খেয়েছে কি না তার খোঁজ রাখিনা। আজ আমাদের আলমারি ভরা কাপড়-চোপড় থাকা সত্বেও নতুন জামা কিনি। অথচ বাড়ির পাশের গরীব দূঃখী মানুষগুলো টাকার অভাবে কাপড় কিনতেও পারেনা, লজ্জায় কারো কাছে চাইতেও পারেনা। এই গরীব, দূঃখী অসহায় মানুষগুলোর কথা ভেবেই আমাদের এই উদ্যোগ।
তিনি আরো বলেন- আজ থেকে আমরা যদি আমাদের অপ্রয়োজনীয় জামা কাপড় বা যেকোনো অতিরিক্ত ব্যবহার্য জিনিস এখানে রেখে যাই তাহলে কিছুটা হলেও আমাদের সমাজের অসহায় মানুষগুলো উপকৃত হবে। তিনি বলেন আমাদের কত কাপড় বা ব্যবহার্য জিনিসপত্র অযথা বাড়ীতে পড়ে থাকে, অনেক সময় কাউকে দেওয়ার মনমানসিকতা থাকলেও কাকে দেব খুঁজে পাই না। তাই আমাদের অনুরোধ আপনাদের অপ্রয়োজনীয় জিনিসগুলো রেখে যান আর যাদের যা প্রয়োজন এখান থেকে নিয়ে যাবেন।
মানবতার দেয়াল শুভ উদ্বোধন করেন ভাই বন্ধু যুব সংগঠনের সভাপতি জনাব মোঃ মহিউদ্দিন মিয়াজী রাসেল এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সাধারন সম্পাদক শাহাদাৎ মিয়াজী সহ সিনিয়র নেতৃবৃন্দ ও এলাকার মুরুব্বিয়ান।