১০, মে, ২০২১, সোমবার | | ২৮ রমজান ১৪৪২

বাড়ি ভাড়া কমানোর প্রতিবাদে জাবি শিক্ষকদের মানববন্ধন

আপডেট: জানুয়ারি ২৩, ২০১৯

  • Facebook Share
বাড়ি ভাড়া কমানোর প্রতিবাদে জাবি শিক্ষকদের মানববন্ধন

মো. ফারুক হোসেন, জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বাড়ি ভাড়া বাবদ ভাতা ৫০ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।

আজ ২৩ জানুয়ারি ( বুধবার) দুপুর ১২ টার সময় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে ‘সম্মিলিত শিক্ষক সমাজ’ এর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় শিক্ষকরা বলেন, উপাচার্য অধ্যাপক ড.ফারজানা ইসলাম এর বাড়ি ভাড়া সংক্রান্ত এই সিদ্ধান্তকে অবৈধ উল্লেখ করে তা অবিলম্বে প্রত্যাহার করে চলমান সুবিধাদি অব্যাহত রাখার আহ্বান জানান। অন্যথায় কঠোর আন্দোলনের তীব্র আন্দোলনের হুশিয়ারি দেন শিক্ষকরা।

প্রসঙ্গত, গত বছরের ৩ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির এক জরুরি সভায় বিদ্যমান বাড়ি ভাড়া ৫০ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।