২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

চিতলমারীতে মোটরসাইকেল নছিমন সংঘর্ষঃ আহত ২

আপডেট: জানুয়ারি ২৩, ২০১৯

  • Facebook Share
চিতলমারীতে মোটরসাইকেল নছিমন সংঘর্ষঃ আহত ২

চিতলমারী (বাগেরহাট ) থেকে  অলোক : সড়ক দূর্ঘটনা শত চেষ্টায়ও থামছে না।প্রতি নিয়ত ঘটছে দূর্ঘটনা।হারিয়ে যাচ্ছে তরতাজা প্রান।আসহায় হয়ে পড়ছে হাজারো পরিবার।অভাব অনটনে কষাঘাতে অতলতলে তলিয়ে যাচ্ছে কতো পরিবার ।গতকাল খুলনা ঢাকা মহাসড়কের ফকিরহাটে ঘটে ভয়াবহ সড়ক দূর্ঘটনা।নিহত চার।তার রেশ কাটতে না কাটতে বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার বাখরগঞ্জ বাজার টু বটতলা সড়কে ঘটে আবারো দূর্ঘটনা।

  সন্তোষপুর নিবাসী হরেন্দ্রনাথ বৈরাগীর পুত্র হীরন বৈরাগী ও মিরাজ মজুমদারের স্ত্রী খুব সকালে খুলনার উদ্দেশ্যে রওনা দিলে পথিক মধ্যে এ দূর্ঘটনায় পড়ে।খুলনায় স্নাতকোত্তরের ভাইবা পরীক্ষা  দেবার উদ্দেশ্যে বের হলে ঘন কূয়াশার জন্য এ দূর্ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানায়।তবে বেপোয়ারা গতির নছিমন মোটরসাইকেল চাপা দিয়ে পালিয়ে যায় ।নসিমন চালকের বাড়ি রায়গ্রামে বলে জানাগেছে। স্থানীয় এলাকাবাসী তাদের ঊদ্ধার করে অভিভাবকদের সংবাদ দেয়। হীরন বৈরাগীর আঘাত গুরুতর ।অতিরিক্ত রক্ত ক্ষরনের কারণে উন্নত চিকিৎসার জন্য দুইজনকে খুলনার দুইশত পঞ্চাশ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে। হীরোনকে রক্ত দিতে হবে এ কথা চিকিৎসকরা জানান।এক্সে রিপোর্টে জানাযায় কোমরের নীচ থেকে ভেঙ্গে গেছে।অপরদিকে  অর্পনা রানী আসুস্থার মধ্যে ও তার ভাইবা পরীক্ষা দিতে পেরেছে ।তার অবস্থা একটু ভালো মুঠোফোনে জানানো হয়।

এছাড়া  সকাল  আট ঘটিকার সময় চিতলমারী থেকে বাগেরহাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া  গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আলীপুরে গাছের সাথে ধাক্কা খায়।কয়েক জন আহত ছাড়া অন্যরা সুস্থ আছে।পরে যাত্রীরা অটো,ভ্যানে করে স্থান ত্যাগ করে।