আপডেট: জানুয়ারি ৩১, ২০১৯

আপডেট:

জাকিরুল ইসলাম,বিরামপুর, (দিনাজপুর)প্রতিনিধিঃএকাদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই শুরু হতে যাচ্ছে-২০১৯ সালে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন।
নির্বাচন কমিশন ফেব্রয়ারী মাসে উপজেলা পরিষদ নির্বাচনে তফসিল ঘোষনা করবে এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশের পর দিনাজপুরের বিরামপুর উপজেলার ভোটারদের আগ্রহ বাড়ছে। বিশেষ করে নির্বাচনে প্রার্থী হওয়ার আগ্রহ নিয়ে সাধারণ ভোটারদের মাঝে সাড়া ফেলেছে ব্যাপক ভাবে। চায়ের দোকান, পাড়া মহল্লা, মাঠঘাট, হাটবাজার সর্বত্র সাধারণ মানুষের মাঝে চলছে সরগরম আলোচনা।
জাতীয় নির্বাচনের প্রার্থিতা থেকে শুরু করে প্রচারণা পর্যন্ত যেমন অভিজ্ঞদের জয়গান গাওয়া হয়েছে তেমনিভাবে উপজেলা পরিষদ নির্বাচনে এই ধারা অব্যাহত থাকবে।
সেই ধারাবাহিকতায় ঐতিহ্যবাহী দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন বিরামপুর বণিক সমিতির সাধারন সম্পাদক, বিশিষ্ট ব্যাবসায়ি ও সমাজ সেবক “আনোয়ার হোসেন মিঞা”।
“আনোয়ার হোসেন মিঞা” একজন অনুশীলিত,পরিশীলিত, পরীক্ষিত ও অভিজ্ঞ ব্যাক্তি।
বিরামপুর উপজেলার তিনি একজন বহুল পরিচিত ও জনপ্রিয় মুখ।সাধারণ জনগণের মাঝে তিনি একজন সজ্জন ব্যক্তি হিসেবে সমাদৃত ও গ্রহণযোগ্য।
এলাকাবাসির মতে,দলমত নির্বিশেষে বিরামপুর উপজেলার সাধারণ মানুষ উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চায় “আনোয়ার হোসেন মিঞাকে”। খোঁজ নিয়ে জানা গেছে, ক্লিন ইমেজ,অভিজ্ঞ ও দক্ষ ব্যাবসায়ি হিসেবে পরিচিত হলেও আনোয়ার হোসেন মিঞার রয়েছে উপজেলা জুড়ে ভোট ব্যাংক। সাধারণ মানুষের মধ্যে তার আকাশচুম্বি যে জনপ্রিয়তা রয়েছে তাতে তার বিজয়ী হওয়া প্রায় সুনিশ্চিত।
এই প্রতিবেদকের সঙ্গে একান্ত সাক্ষাতকারে “আনোয়ার হোসেন মিঞা”বলেন,প্রতিটি সাধারণ মানুষ নেতাদের কাছে পৌঁছাতে পারেন না। সুবিধাভোগীদের ভিড়ে তাদের দাবির কথা, সুখ-দুঃখের কথা বলার সুযোগ পান না। আমি এসব অবহেলিত সাধারণ মানুষদের সাথে নিয়ে নিরলস ভাবে সকলের সেবা করে যেতে চাই। আগামীতে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হলে অবহেলিত বিরামপুর উপজেলার সমস্যাগুলো চিহিৃত করে সমাধান করতে চাই।নির্বাচনে বিজয়লাভের ব্যাপারে আমি শতভাগ আশা প্রকাশ করছি।