২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

নোয়াপাড়া নৌযান শ্রমিক ফেডারেশনের 13 দফা দাবিতে শ্রমিক মালিক বৈঠক অনুষ্ঠিত

আপডেট: ফেব্রুয়ারি ১১, ২০১৯

  • Facebook Share
নোয়াপাড়া নৌযান শ্রমিক ফেডারেশনের 13 দফা দাবিতে শ্রমিক মালিক বৈঠক অনুষ্ঠিত

মোঃ সাইফুল ইসলাম রোকন অভয়নগর যশোর: নোয়াপাড়া নৌযান শ্রমিক ফেডারেশনের 13 দফা দাবিতে শ্রমিক মালিক বৈঠক অনুষ্ঠিত। নৌপথ কে কেন্দ্র করে নোয়াপাড়া অভয়নগর এ গড়ে উঠেছে শত শত কোটি টাকার ব্যবসা আর এ ব্যবসার মূল যান হচ্ছে জাহাজ যাতে করে সমুদ্র বন্দর থেকে  পাথর কয়লা বালি  আসে অভয়নগরে ।কিন্তু দীর্ঘ দিন যাবত ধরে বিভিন্ন প্রান্ত থেকে আসা মালবাহী জাহাজ নোয়াপাড়া পর্যন্ত আসতে যেএ বিভিন্ন সন্ত্রাসীদের চাঁদাবাজির কবলে পড়তে হয় এছাড়াও নদীর পানি কমে যাওয়াতে জাহাজ আটকে যাওয়ার ঘটনা ঘটে যাচ্ছে আরো বিভিন্ন পর্যায়ে সন্ত্রাসী চাঁদাবাজির  সম্মুখীন হতে হচ্ছে জাহাজ মালিক- শ্রমিক দেরএর প্রতিকার হিসেবে বিভিন্ন  সময় বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে নৌযান শ্রমিক ফেডারেশন ধর্মঘট পর্যন্ত  পালন করে আসে  ।তারপরও এসব সমস্যার কোন সমাধান  হচ্ছে না ।সর্বোপরি এই সকল সমস্যা সহ মোট 13 দফা দাবি কিভাবে আদায় করা সম্ভব হয় সে বিষয় নিয়ে মালিক-শ্রমিক বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত বৈঠকে মালিক পক্ষ থেকে থাকেনআলহাজ্ব শাহ জালাল  গনিসরদার সহ আরো অনেকে শ্রমিকদের পক্ষ থেকে উপস্থিত থাকেন শ্রমিকনেতা নিয়ামুল হক রিকো সহ আরো অনেকেএ সমস্যাগুলো সমাধান যদি না হয় তাহলে তারা লাগাতার কর্মসূচি দেবেন।