২৭, নভেম্বর, ২০২০, শুক্রবার | | ১১ রবিউস সানি ১৪৪২

হরিপুরে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে আহত-১০

আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০১৯

  • Facebook Share
হরিপুরে বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে আহত-১০

এ বি এম কাইয়ুম, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ সোমবার দুপুর আনুমানিক পৌনে দুইটার দিকে ঠাকুরগাঁওগামী সুরচি (ঢাকা
মেট্রো-চ-৯০১৭) বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হরিপুর উপজেলার বীরগড় নামক স্থানে
হাফিজ মেম্বারের বাড়ির সামনে রাস্তা থেকে ছিটকে খাদে পড়ে হেলফারসহ প্রায়
১০ জন যাত্রী আহত হয়েছে।
আহত আমান (২৭), হাকিম (২৫), রেনু (২০) সহ যাত্রী হরিপুর উপজেলা হাসপাতালে
ভর্তি রয়েছে ও শেফালী (৩০) নামে ৩জন যাত্রীর অবস্থা আশংকাজনক হওয়ায়
দিনাজপুর আবদুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য
রেফার্ড করেন। ৩ থেকে ৪ জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসা  দেওয়া হয়েছে।

আহতের বিষয়টি উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্তকর্তা ডাঃ আবদুস সামাদ চৌধুরী নিশ্চিত
করেছেন।

বাস খাদে পড়ার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা আমিরুজ্জামান।

রহিম নামে এক যাত্রী বলেন ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা সুরচি বাসটি হরিপুর
উপজেলার বীরগড় নামক স্থানে পৌছালে হঠ্যাৎ করে রাস্তার বাম দিকে এক দিকের
দুইটি চাকা পাঁকা রাস্তা ছেড়ে কাঁচা মাটিতে নেমে গেলে ডাইভার অতিদ্রুত
আবার পাঁকা রাস্তায় গাড়িটি উঠানোর চেষ্টা করলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে
রাস্তার ডান দিকের খাদে পড়ে যায়।