আপডেট: মার্চ ২, ২০১৯

আপডেট:

আপন আর্য্য,কালিহাতী(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেলেন জনাব মোজহারুল ইসলাম তালুকদার। তিনি উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য। ১ মার্চ শুক্রবার রাতে উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন বোর্ডে এ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৩১ মার্চ চতুর্থ ধাপে কালিহাতীসহ টাঙ্গাইলের ১২টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাওয়ার খবরটি ছড়িয়ে পড়লে কালিহাতীতে বইছে আনন্দের জোয়ার। বাঁধভাঙা উল্লাস করে নেতাকর্মীরা বিভিন্নস্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন।