আপডেট: মার্চ ২, ২০১৯

আপডেট:

মোঃ সাইফুল ইসলাম রোকন অভয়নগর যশোর,, শাহ ফরিদ জাহাঙ্গীর অভয়নগর থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তার পিতা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর সাবেক পাঁচ পাঁচ বারের এমপি শাহ্ হাদিউজ্জামান । শাহ ফরিদ জাহাঙ্গীর সাবেক নোয়াপাড়া পৌর সভার 6ন কমিশনার ছিলেন । পারিবারিক ও ব্যক্তিগত ভাবেই তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন অনেক হেভিওয়েট নেতারা। তাদের মধ্যে ছিল সাবেক পৌর সভার চেয়ারম্যান সরদার আলিয়ার রহমান গত আওয়ামী লীগ উপজেলা চেয়ারম্যান প্রার্থী রবিন অধিকারী ব্যাথা কয়েকবার নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যান বাপ্পী চেয়ারম্যান সহ আরো অনেকেই । আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন শাহ্ ফরিদ জাহাঙ্গীরকে দেওয়ায় অভয়নগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা আনন্দ মিছিল করে ।