আপডেট: মার্চ ৩, ২০১৯

আপডেট:

এ বি এম কাইয়ুম,হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও এর হরিপুরে অভিরাম চলছে নির্বাচনী প্রচার-প্রচারনা।থেমে নেই কর্মী সর্মথক।ছুটে চলছেন প্রার্থীকে নিয়ে কর্মী-সর্মথকরা ভোটারের দ্বারে।
হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউর হাসান মূকুল এবার বাংলাদেশ আওয়ামিলীগ থেকে নৌকার মনোনয়ন পেয়ে হরিপুর উপজেলায় চমক নিয়ে হাজীর হয়েছেন। মূকুলের আর্ভিবাভে হরিপুর উপজেলায় অন্য চেয়ারম্যান প্রার্থী নড়ে চরে বসেছেন।
হরিপুর উপজেলায় ভোটের হাওয়া এখন মূকুলের দিকে। তার কর্মী-সর্মথকের অক্লান্ত গনসংযোগের ফসল বলে অনেকেই তা মনে করেন।
সাদা মনের মানুষ জিয়াউর হাসান মূকুলের রয়েছে নিজ এলাকায় ব্যাপক জনপ্রিয়তা। কম নেই অন্য এলাকায় ও।
তাই তার জনপ্রিয়তাকে পুজিঁ করে এগিয়ে যেতে চান কর্মীগন।
জিয়াউর হাসান মূকুল হরিপুর বাসীর উদ্দেশ্যে বলেন,সারা দেশের ন্যায় হরিপুর উপজেলার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আপনারা আমাকে নৌকায় ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন।