২২, জানুয়ারী, ২০২১, শুক্রবার | | ৮ জমাদিউস সানি ১৪৪২

মতলব উওরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহমিনা সুলতানা (সুমি) মনোনয়নপত্র দাখিল

আপডেট: মার্চ ৪, ২০১৯

  • Facebook Share
মতলব উওরে মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহমিনা সুলতানা (সুমি) মনোনয়নপত্র দাখিল

ফয়েজ আহাম্মেদ মাহিন, মতলব, চাঁদপুর:: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে মতলব উত্তর উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাহমিনা সুলতানা সুমি মঙ্গল বার সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন।
তাহমিনা সুলতানা সুমি ছাএ জিবন থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ডে জড়িত রয়েছেন। বাংলাদেশ জাতীয় মানব কল্যাণ ফাউন্ডেশন এর যুগ্ন সাধারন সম্পাদক, অধিকার সংগঠনের সদস্য, প্রতিষ্টাতা মাতৃভূমি ফাউন্ডেশন, উপদেষ্টা ফ্রিডম ইয়াং হেল্প সেন্টার, উপদেষ্টা সূর্য হাসি সেবা সংঘ।

মতলব উত্তর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) শুভাশিষ ঘোষ, মতলব উওর উপজেলার রাজনৈতিক নেতা কর্মীসহ বিভিন্ন শ্রেনীর মানুষ উপস্হিত ছিলেন।
তাহমিনা সুলতানা সুমি মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সাথে এক সাক্ষাৎকারে বলেন মতলব উত্তর উপজেলার সকলের কাছে সহযোগিতা, দোয়া এবং ভোট প্রত্যাশা করেন। তিনি আরো বলেন, যদি মতলব উত্তর উপজেলার জনগণ আমাকে নির্বাচিত করে তাহলে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নুরুল আমিন রুহুল ভাইয়ের হাতকে শক্তিশালী করে সকলের সাথে কাধে কাঁধ মিলিয়ে মাদক, সন্ত্রাস , দুর্নীতি মুক্ত মতলব উত্তর উপজেলা গড়ে তুলবো ইনশাআল্লাহ।