আপডেট: এপ্রিল ৯, ২০১৯

আপডেট:

আবদুল্লাহ মোঃ নাসিম ফেনী জেলা প্রতিনিধিঃ ফেনী পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনির নিখোঁজের সাতদিন পর আরাফাত হোসেন শুভর (১৩) নামে এক কিশোরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে ফেনী মডেল থানা পুলিশ। ৭ এপ্রিল রোববার ভোরে শহরতলীর তেমুহনি বাজার সংলগ্ন মাথিয়ারায় কলা বাগানের একটি ডোবা থেকে তার গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৩১ মার্চ বিকালে সাইকেল নিয়ে বাজারে গিয়ে নিখোঁজ হয় শুভ। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে স্বজনরা পুলিশকে অবগত করে থানায় জিডি করেন নিহতের মামা জালাল আহম্মদ। পরে আটকৃত একাধিক কিশোরের দেয়া তথ্য মতে রোববার ভোরে তেমুহনি বাজারের একটি দোকান থেকে তার ব্যবহৃত সাইকেল ও পরে ওই দোকানের পেছনের একটি ডোবা থেকে তার গলাকাটা গলিত লাশ পুলিশ উদ্ধার করে। শুভর খুনি তার সহপাটি ইসমাইল হোসেন ইমন কে গ্রেফতার করে, ব্যবহারিত চুরি পুলিশ উদ্বার করে। ইমন প্রবাসী কামাল উদ্দিনের ছেলে। ফেনী মডেল থানার ওসি অপারেশন মাহবুব সত্যতা নিশ্চিত করেন।আরাফাত হোসেন শুভর হত্যা কারির উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছেন এলাকাবাসী ও জন সাধারণ।