৩০, এপ্রিল, ২০১৯, মঙ্গলবার | | ২৪ শা'বান ১৪৪০

চরফ্যাশনে উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

আপডেট: মার্চ ৪, ২০১৯

  • Facebook Share
চরফ্যাশনে উপজেলা ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন

সাহারিয়ার সোহেল : শিক্ষার্থীদেরকে অপরাধ থেকে মুক্তির জন্যে পড়া-লেখার বিকল্প নেই। খেলাধুলা অপরাধ থেকে ছাত্রদেরকে দুরে রাখে। জীবনের পরিবর্তন এনে দেয়। অপরাধ করা থেকে বিরত রাখে। বর্তমান সমাজে খেলাধুলার প্রচলন কম থাকায় বিশেষ করে ছাত্ররা যে হারে মাদকের সাথে জড়াচ্ছে তাদেরকে ফিরিয়ে আনতে খেলাধুলা সহ পড়া-লেখার বিকল্প নেই। খেলাধুলার জন্য যা প্রয়োজন উপজেলা ছাত্রলীগ তা দেয়ার ঘোষণা দিয়েছেন। খেলাধুলায় বিশেষ করে ছাত্রদেরকে আগ্রহী করে তুলতে হবে। আজ সোমবার সকাল ৯টায় পশ্চিম জিন্নাগড় নুরিয়া আলীম ফাজিল মাদ্রাসার মাঠে ক্রিকেট টুর্নামেনন্টের শুভ উদ্ধোধনী অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগ সভাপতি হায়াত আলী চৌধুরী রিজভী এসব কথা বলেন। তিনি আরো বলেন, মাদকাসক্তের সাথে কোন ছাত্র জড়ালে তার ভবিষৎ অন্ধকার হয়ে যাবে। সরকারি কোন চাকুরি করতে পারবে না। অতএব অপরাধী সকল কর্মকান্ড থেকে দুরে থাকতে হবে। ক্রিকেট সাকের্ল টিম মোরর্শেদ, সুজন, রাছেল সিকদার ও সোহেলের পরিচালনায় ওই সময় উপজেলা ছাত্রলীগ সহ-সভাপতি ইয়াকুব আলী চৌধুরী, শেখ ছালাউদ্দিন হাওলাদার, দক্ষিণ আইচা থানা ছাত্রলীগ সভাপতি রাছেল, স্থানীয় জিন্নাগড় ইউপি সদস্য আবদুল মন্নান হাওলাদারসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ১২টি দল অংশগ্রহন করছে বলে আয়োজকেরা জানিয়েছেন। প্রথমদিনে শরীফপাড়া স্পোটিং ক্লাবকে হারিয়ে বিজয় হয় সুপার স্টার স্পোটিং ক্লাব।