২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

কামারখন্দে দপ্তরী নিয়োগে বাণিজ্যের অভিযোগ

আপডেট: মার্চ ৫, ২০১৯

  • Facebook Share
কামারখন্দে দপ্তরী নিয়োগে বাণিজ্যের অভিযোগ


মো: আব্বাস আলী কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের গোপালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ প্রহরী নিয়োগে বাণিজ্যের অভিযোগ উঠেছে। প্রার্থীর কাছে থেকে মৌখিক পরীক্ষার আগেই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ আকন্দ কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

গত শুক্রবার পহেলা মার্চে বাড়াকান্দি বাঁশতলা বাজারে নিয়োগ বাণিজ্যের টাকা ভাগাভাগি নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ আকন্দের পক্ষের কয়েকজন কর্মী গোপালপুর গ্রামের আওয়ামীলীগ নেতা শাহীন সরকারকে মারপিট করে।

নিয়োগ বাণিজ্যের এ বিষয়টি এলাকায় আলোচনা কেন্দ্রবিন্দুতে রয়েছে। টাকা দেওয়ার বিষয়ে প্রার্থী অমৃত মন্ডল ও তার পরিবারের সাথে কথা বলার চেষ্টা করা হলেও ভয়ে মুখ খুলতে রাজি হননি।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন আওয়ামীলীগের নেতা জানায়,

গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থী অমৃত মন্ডলের পরিবারের কাছ থেকে প্রার্থী বাছাই করে দেওয়া, উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিক্ষা অফিসারকে টাকা দেওয়ার কথা বলে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ আকন্দ তিন লাখ টাকা নেন প্রার্থীর পরিবারের কাছ থেকে। সভাপতি আব্দুর রশিদের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান কারো কাছে কোন টাকা পয়সা নেওয়া হয়নি। তবে ছাত্রলীগ যুবলীগের ছেলেরা দশ হাজার টাকা চেয়েছিল তা কালকে সমাধান করে দিয়েছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন জানান দপ্তরি নিয়োগের ব্যাপারে আর্থিক লেনদেনের কারো সাথে কোন কথা হয়নি।

উপজেলা নিবার্হী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম ট্রেনিংয়ের কারণে দেশের বাহিরে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।