আপডেট: মার্চ ১৪, ২০১৯

আপডেট:

আব্দুল নূর,জেলা প্রতিনিধি : নেত্রকোনা জেলার সদর উপজেলার মদনপুর ইউনিয়নের নন্দীপুর গ্রামের একটি ডোবার কচুরিপানার নিচ থেকে অজ্ঞাতপরিচয়হীন একটি গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১৩ মার্চ রবিবার বিকালে মরদেহটি উদ্ধার করে পুলিশ।তবে মরদেহটি পচে মাংস খুলে বিকৃত হয়ে যাওয়ায় এটি নারী না পুরুষের মরদেহ কিছু বুঝা যাচ্ছে না এবং লাশের পরিচয়ও পাওয়া যায়নি।মরদেহটি কার বা কোথায় কখন, কিভাবে ঘটেছে তা জানা যায় নি।নেত্রকোনা মডেল থানার (ওসি) বোরহান উদ্দিন খান বলেন, যেহেতু মরদেহটি পচে গেছে তাই সঠিক করে কিছু বলা যাচ্চে না।ময়না তদন্তের পর এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে বলে আশাবাদী। মরদেহ উদ্ধারের পর ময়না-তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।