আপডেট: আগস্ট ১৫, ২০১৯

আপডেট:

ফারদিন নাঈম, বোরহানউদ্দিন প্রতিনিধিঃ
দেশ প্রেমিকও আদর্শ জাতি গঠনের জন্য সবার আগে প্রয়োজন গুনগত শিক্ষা, আর গুনগত শিক্ষা নিশ্চিত করতে হলে সবার আগে দরকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন।অবকাঠামোগত উন্নয়ন হলেই সুশিক্ষার পরিবেশ তৈরী হবে।আর এ লক্ষ্যেই বর্তমান সরকার শিক্ষা খাতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে।অতীতের যে কোন সরকারের আমলের চেয়ে বর্তমানে প্রতি বছর বাজেটেই শিক্ষা খাতের বরাদ্ধ বাড়ছে।শিক্ষকের বেতন পূর্বের চেয়ে দ্বিগুন বাড়ানো হয়েছে।আজ সমাজে শিক্ষকের মর্যাদা বৃদ্ধি পাচ্ছে।বুধবার রাতে মির্জাকালূ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এসব কথা বলেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ১২কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে উপজেল ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের আধুনিক ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন কালে তিনি বলেন,বিশ্ব প্রতিযোগিতায় জাতি হিসাবে আমাদের টিকে থাকতে হলে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন করতে হবে।এ লক্ষ্যে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।শিক্ষক,অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিষ্ঠানের উন্নয়ন আমি করব।আপনারা শিক্ষার মান উন্নয়ন করবেন।এ সময় তিনি বলেন, মানিকা মাধ্যমিক বিদ্যালয়, মির্জাকালু মাধ্যমিক বিদ্যালয়,ভৈরবগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়,কাচিয়া রতনপুর মাধ্যমিক বিদ্যালয়,দেউলা তালুকদার বাড়ী মাধ্যমিক বিদ্যালয়,দেউলা শিবপুর দারুল আমান দাখিল মাদরাসা সহ মোট ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬টি একাডেমিক ভবন ১২ কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে নির্মান কাজ বর্তমান চলমান রয়েছে। পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আরও ভবন নির্মান করা হবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাহালূল চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন হাসাননগর আ’লীগ সভাপতি কাঞ্চন মিয়া,টবগী ইউনিয়ন সভাপতি সফিউল্যাহ চৌধুরী,ইউনিয়ন যুবলীগ সভাপতি উজ্জল হাওলাদার সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।