২৩, আগস্ট, ২০২০, রোববার | | ৪ মুহররম ১৪৪২

সহকারি শিক্ষকদের ১১ তম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

আপডেট: মার্চ ১৪, ২০১৯

  • Facebook Share
সহকারি শিক্ষকদের ১১ তম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাণীশংকৈলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

নাজমুল হোসেন, রাণীশংকৈল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রধান শিক্ষক এর পরের ধাপের সহকারী শিক্ষকদের বেতন নির্ধারণ ও বৈষম্য নিরসনের দাবিতে । আজ ১৪ মার্চ বৃহস্পতিবার রাণীশংকৈল উপজেলার আয়োজনে ,র‍্যালি এর মাধ্যমে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেছেন  ও মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করেছেন উপজেলার সহকারী শিক্ষক এবং শিক্ষিকা গন রানিশংকৈল ইউএনও কে।   রেলি শেষে তারা উপজেলা গেটে  মানববন্ধন করেন।এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ সহকারী শিক্ষক সমিতি রাণীশংকৈল উপজেলা শাখার সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক মাসুদ রানা সহকারী শিক্ষক কামরুজ্জামান ,সহকারি শিক্ষিকা সেলিনা ,তরিকুল ইসলাম ,এনামুল হক, সহ আরো অনেকে। এ সময় বক্তারা বলেন তারা ১১ তম গ্রেড অনুযায়ী বেতন বৈষম্য দাবি আদায় না হলে তারা আন্দোলনে নামবেন ।এবং তারা স্লোগান দেন বঙ্গবন্ধুর সোনার বাংলায় বৈষম্যের ঠাই নাই ১১ তম গ্রেড চাই এবং বাস্তবায়ন করতে হবে ।আরো বলেন তারা সহকারি প্রধান শিক্ষক চান না।