৫, সেপ্টেম্বর, ২০২০, শনিবার | | ১৭ মুহররম ১৪৪২

ষষ্ঠীতলা ফুটবল টুনার্মেন্টের ২য় রাউন্ড শুরু শুক্রবার

আপডেট: মার্চ ১৪, ২০১৯

  • Facebook Share
ষষ্ঠীতলা ফুটবল টুনার্মেন্টের ২য় রাউন্ড শুরু শুক্রবার

শান্ত দেবনাথঃ প্রতি বছরের মতো যশোর ষষ্ঠীতলা ফুলবল টুনার্মেন্টের যৌথ উদ্যোগে আব্দুস সামাদ স্কুল মাঠ প্রাঙ্গনে শুরু হয়েছে বিরাট এক ফুটবল খেলা। খেলায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত থাকবেন, যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটো। ৬ মার্চ শুরা হওয়া খেলায় ১০ই মার্চ রবিবার ১ম রাউন্ডের খেলা শেষ হয়েছে। আগামী ১৫ই মার্চ শুক্রবার ২য় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। ২য় রাউন্ডে শক্তিশালী ৮টি দল অংশগ্রহন করবে। এদিন বিকাল ৩ ঘটিকায় শক্তিশালী ষষ্ঠীতলা কাক্কু একাদশ বনাম বেজপাড়া ফুটবল একাদশ এবং বিকাল ৪ ঘটিকায় খড়কী স্পোটিং ক্লাব বনাম বড়বাজার স্পোটিং ক্লাব এর দূর্দশ্য খেলা অনুষ্ঠিত হবে। এসময় আয়োজক কমিটির সদস্য জুয়েল ঢালী বলেন, প্রাকৃতিক দূর্যোগ,আবহাওয়া ঠিক থাকলে আগামী ১২ এপ্রিল শুক্রবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এতে থাকছে অনেক পুরষ্কার।। ফাইনাল খেলায় অর্পানেট কম্পিউটারের পক্ষ্য থেকে ম্যান অফ দা ম্যাচ ও ম্যান অফ দা সিরিজের আকর্ষণীয় পুরষ্কার রয়েছে।