আপডেট: মার্চ ১৫, ২০১৯

আপডেট:

নাটোরের সিংড়ায় বিভিন্ন মামলায় ৬ জন সাজাপ্রাপ্ত আসামি ও একজন মাদক ব্যাবসায়ী কে আটক করেছে সিংড়া থানা পুলিশ। মঙ্গলবার (১২ মার্চ) রাতে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলামের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- পৌর শহরের সরকারপাড়া মহল্লার শামীম হোসেন (৩০), নাছিয়ারকান্দি গ্রামের আমজাদ হোসেন, আবুল হোসেন, মোঃ কালাম, আসরাফ আলী, মোঃ আলিমুদ্দিন এবং মাদকসেবী জয়কুড়ি গ্রামের শাহীন আলম (২২)।
সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম গ্রেফতারের সত্যতা স্বীকার করে জানান, তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।