আপডেট: মার্চ ১৭, ২০১৯

আপডেট:

ফয়েজ আহাম্মেদ মাহিন, মতলব, চাঁদপুরঃ আজ ১৭ মার্চ ২০১৯,রবিবার স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস ।
আজ সারা দেশের নেয় চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১৩ নং ইসলামাদ ইউনিয়নের নন্দলালপুর বাজার ১২৪নং নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালিত হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস । সকাল ৯ ঘটিকায় মিলাদ-দোয়া, কেক কাটা ও শিশুদের বিভিন্ন দরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয় জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জন বিশ্বাস ও সহকারি শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনির এর সঞ্চলনায় এই অনুষ্ঠানের কার্যক্রমটি শুরু করেন।
আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুজন চন্দ্র সরকার, সহকারি শিক্ষিকা রোকেয়া বেগম, মাহফুজা আক্তার, হাসনেয়ারা আক্তার, শাহানাজ আক্তার, তাছলিমা আক্তার, নমিতা সরকার, মুন্নি আক্তার, কাকলি রানী সহ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সম্মিলিত ভাবে কার্যক্রম সম্পূর্ন করেন।