২১, মার্চ, ২০১৯, বৃহস্পতিবার | | ১৪ রজব ১৪৪০

গণরুম থেকে গণভবনে প্রধানমন্ত্রীর সান্নিধ্যে

আপডেট: মার্চ ১৭, ২০১৯

  • Facebook Share
গণরুম থেকে গণভবনে প্রধানমন্ত্রীর সান্নিধ্যে

আব্দুল কাফী,  ঢাবি প্রতিনিধি:সদ্য অনুষ্ঠিত হয়েছে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হলসংসদ নির্বাচন। দীর্ঘ প্রায় ২৮ বছর পর অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনের মাধ্যমে উঠে এসেছে নতুন নেতৃত্ব। গত ১১ ই মার্চ ২০১৯ নির্বাচনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা মোট ৩৮ জন প্রতিনিধি নির্বাচিত করে। মাস্টারদা সূর্যসেন হলে ভিপি পদে নির্বাচিত হন মো: মারিয়াম জামান খান সোহান।  তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাধারণ শিক্ষার্থীর মতোই গণ রুমে থেকেছেন, সেখানে থেকেই পড়াশোনার পাশাপাশি ১ম বর্ষ থেকেই ছাত্রলীগের রাজনীতিতে ও সক্রিয় ছিলেন। সদ্য অনুষ্ঠিত ৩৭ তম ডাকসু ও হল ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত এবং সম্মিলিত শিক্ষার্থী সংসদ সমর্থিত প্যানেলে নির্বাচনে অংশগ্রহণ করে কোটা আন্দোলনের নেতা মশিউরসহ ছাত্রদল ও বামজোটের প্রার্থীদেরকে  বড়  ব্যবধানে  পরাজিত করে  ভিপি পদে নির্বাচিত হন।
হতকাল তিনি প্রধানমন্ত্রীর নিমন্ত্রনে গণভবনে যান,  সেখানে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেন এবং উক্ত অনুষ্ঠানে উপস্থিত সকলের সম্মুখে বক্তৃতা প্রদান করেন। তিনি মাস্টারদা সূর্য সেন হলের বিভিন্ন সমস্যার কথা প্রধানমন্ত্রীকে জানান এবং হলের সিট সংকট সমাধানে পূরাতন অডিটোরিয়ামটি ভেঙ্গে নতুন ভবন নির্মাণের কথাও বলেন। বক্তৃতা শেষে মায়ের বলে দেয়া কথা মত তিনি প্রধানমন্ত্রীর পা ছুয়ে সালাম করেন এসময় তিনি আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রধানমন্ত্রী তার মাথায় হাত বুলিয়ে দেন।