২২, আগস্ট, ২০২০, শনিবার | | ৩ মুহররম ১৪৪২

টাঙ্গাইলে হাসপাতালে অভিযান চলিয়ে ২০ দালাল আটক

আপডেট: অক্টোবর ৩১, ২০১৮

  • Facebook Share
টাঙ্গাইলে হাসপাতালে অভিযান চলিয়ে ২০ দালাল আটক

মোঃ নাহিদ, টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ২০ দালালকে আটক করেছে ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল করিম ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত ওই অভিযান পরিচালিত হয়।

আদালত সূত্র জানা যায়, জেনারেল হাসপাতাল ও এর আশপাশে দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ায় ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনায়  পোশাকধারী পুলিশের সাথে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অংশ নেয়। এ সময় ২০ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করে পরিচালিত ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল করিম জানান, টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও এর আশপাশে দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়াসহ রোগীদের হয়রানীর অভিযোগে এ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে ওই ২০ দালালকে আটক করাসহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।