আপডেট: মার্চ ২৪, ২০১৯

আপডেট:

শান্ত দেবনাথ, বাঘারপাড়া(যশোর) প্রতিনিধি: শনিবার (২৩ মার্চ) বিকেলে বাঘারপাড়া উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে যুবলীগের আহবায়ক রাজীব রায়ের গণসংবর্ধনায় হাজারো মানুষের ঢল নামে। জনসমুদ্রে পরিণত হয় সংবর্ধনা স্থান। এদিন দুপুর থেকেই উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ডখন্ড মিছিল আসতে শুরু করে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালের সামনে। বেলা গড়াতেই হাজারো মানুষের পদচারনায় বাদ্যযন্ত্রের হুংকারে মুখরিত হয়ে উঠে এল
উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান লিটনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি রাজীব রায় বলেন, উপজেলা পরিষদ নির্বাচনে সকল ষড়যন্ত্র প্রতিহত করে শেখ হাসিনার দেওয়া নৌকা প্রতীক বিজয় করতে হবে।
এ সময় অন্যান্যোদের মধ্যে উপস্থিত ছিলেন, নৌকা প্রতীকের প্রার্থী মুক্তিযোদ্ধা হাসান আলী, যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জিব, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বি এম শাহাজালাল, যুবলীগের সদস্য রিয়েল হোসেন, ইমতিয়াজ নাছির তুষার, রুবেল হোসেন, কিশোর বিশ্বাস, শামসুর, শেখ রানা, ফারুক , তরিকুল ইসলাম, লাল্টু, অমরেষ, সুব্রত, ছাত্রলীগ নেতা সাদ খান হিমেল, ভাইস চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদ, মাজেদুল ইসলাম সহ তৃনমূল পর্যায়ের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানটি যুবলীগ নেতা হাদিউজ্জামনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে। এর আগে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেন বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।