আপডেট: মার্চ ২৫, ২০১৯

আপডেট:

মো. আসিক প্রামানিক(পীরগঞ্জ,রংপুর): রংপুর পীরগঞ্জ উপজেলার ১৫ নং কাবিলপুর ইউনিয়নের কাবিলপুর গ্রামের কৃতি সন্তান আমার প্রাণ প্রিয় বড় ভাই দিনাজপুর হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. হাসানুর রহমান রাজু টোকিও মেট্রোপলিটান ইউনিভার্সিটি, জাপান থেকে পিএইচডি ডিগ্রি আর্জন করেছেন। তার গবেষণার বিষয় ছিল উদ্ভিদের ভ্রূণ উৎপাদনে বাবা-মায়ের জ্বিনের ভূমিকা। তিনি এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি আরো বলেছেন আমি আমার এলাকাবাসীর ভালোবাসা ও দোয়ার কারণে আজ এই পিএইডি অর্জন করতে পেরেছি। আমি সততা ও নিষ্ঠার সাথে আমার অর্জিত জ্ঞান দেশের কল্যাণে নিয়েজিত করব এবং এলাকাবাসীর জন্য সর্বচ্চো সহযোগিতার হাত বাড়িয়ে দিব। তিনি কাবিলপুর গ্রামের জনাব মো. হানিফ প্রামানিক (প্রাক্তন ইউপি সদস্য) এর বড় ছেলে। তিনি এই এলাকার প্রথম পিএইচডি ডিগ্রীধারী ব্যাক্তি। তার এই অর্জনে এলাকাবাসী আনন্দিত। এলাকাবাসী বলেছেন আমরা তার জন্য প্রাণভরে দোয়া করি। তার এই প্রতিভা আমাদের এলাকার অন্য অন্য ছেলেদের মাঝেও ছড়িয়ে পরুক।