আপডেট: সেপ্টেম্বর ১১, ২০১৯

আপডেট:

মো:আতিকুর রহমান,ঢাকা প্রতিনিধি: ডেঙ্গু,চিকুনগুনিয়া প্রতিরোধে এডিসমশার বংশ বিস্তার ও লার্ভাধ্বংসে রাজধানীর উত্তরায় পাঁচদিনব্যাপী যৌথ কর্মসূচি গ্রহণকরেছে আন্তর্জাতিক মানবাধিকারসংস্থা আইন সহায়তা কেন্দ্র(আসক)। কর্মসূচির প্রথম দিনেউত্তরা ১১ ও ১৪ নং সেক্টরেরবিভিন্ন সড়কে ফগার মেশিনপ্রয়োগ ও ড্রেনে ঔষধ ছিটানোরমধ্য দিয়ে কর্মসূচিটির উদ্বোধনকরেন আইন সহায়তা কেন্দ্রের(আসক) চেয়ারম্যান এনামুল হক।এ সময় দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বর একটিআতঙ্কের নাম। কিন্তু, আমরা বলছিএটি আতঙ্ক নয়, কেননা আমরাসকলে নিজ আঙিনা ও বাড়িরচারপাশ স্ব স্ব চেষ্টায় পরিস্কারের উদ্যোগ নিলেই এটি থেকে মুক্তি পাওয়া সম্ভব। আর তাই দেশ, জাতির এই দুঃসময়ে আমরাসরকারকে সহযোগিতা করার লক্ষেপাঁচ দিনব্যাপী কর্মসূচি গ্রহণকরেছি। আশা করি এই কর্মসূচিজনসচেতনতা সৃষ্টি করবে।এসময় সংস্থাটির ঢাকা মহানগরেরসাধারণ সম্পাদক সিয়াম উদ্দীন জানায়, আমরা যে ধরনের ঔষধ প্রয়োগ করছি এগুলো সাধারণ ঔষধগুলোর চেয়ে ভিন্নগুণাবলী সমৃদ্ধ। যা শুধুমাত্র এডিসমশার লার্ভা ধ্বংস নয় বরংপাশাপাশি মানুষের জন্য জন্যক্ষতিকারক অন্যান্য কীটগুলোকেধ্বংস করে দেয়। এ সময় আইনসহায়তা কেন্দ্র (আসক) এর নির্বাহীপরিচালক এম এম এ হক (মিলন),ঢাকা মহানগর উত্তরের ভাইসপ্রেসিডেন্ট হাসানুজ্জামান আকন্দস্বপনসহ সংস্থার সকল নেতৃবৃন্দউপস্থিত ছিলেন। এছাড়াওঅন্যান্যদের মাঝে আরও উপস্থিতছিলেন ডিএনসিসি ৫১ নং ওয়ার্ডকাউন্সিলর মোহাম্মদ শরীফুররহমান, সংরক্ষিত আসনেরকাউন্সিলর জাকিয়া সুলতানা,উত্তরা ১১নং সেক্টর কল্যাণসমিতির সভাপতি ডা. মঈন উদদীনআহমেদসহ আরও অনেকে।