২১, আগস্ট, ২০২০, শুক্রবার | | ২ মুহররম ১৪৪২

মতলবে ১২৪নং নন্দলালপুর সরকারি প্রাঃ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

আপডেট: মার্চ ২৬, ২০১৯

  • Facebook Share
মতলবে ১২৪নং নন্দলালপুর সরকারি প্রাঃ বিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

ফয়েজ আহাম্মেদ মাহিন, বিশেষ প্রতিনিধিঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ। স্বাধীনতার ৪৮তম বার্ষিকী। স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের গৌরবোজ্জ্বল সূচনার দিন। স্বাধীনতার বাঁধনহারা আনন্দে, উৎসবে উদ্বেলিত হওয়ার দিন। যাদের ত্যাগ আর রক্তে অর্জিত এই স্বাধীন ভূখণ্ড সেই বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর দিন। মুক্তির আনন্দে সমৃদ্ধির শপথে মুষ্টিবদ্ধ হওয়ার দিন। ১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষণায় উদ্দীপ্ত হয়ে মুক্তির লড়াইয়ে অবতীর্ণ হয়েছিল মুক্তিকামী জনতা। ঘোষণা হয়েছিল বাংলার স্বাধীনতা।
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় ইসলামাবাদ ইউনিয়নে ১২৪নং নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকাল ৮.০০ টায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সারাদেশব্যপী একযোগে জাতীয় সংগীত পরিবেশন এর মধ্য দিয়ে। স্বাধীনতা দিবস বীর শহীদের প্রতি রূহের মাগফেরাতের জন্য মিলাদ-দোয়ার । পরে শিক্ষার্থীদের কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ করেন।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখরঞ্জন বিশ্বাস এর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক মোঃ মনিরুজ্জামান মনির এর সঞ্চলনায় এই কার্যক্রমটি শুরু করেন।
আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক সুজন সরকার, সহকারি শিক্ষিকা রোকেয়া বেগম, মাহফুজা আক্তার, হাসনেয়ারা আক্তার, শাহানাজ আক্তার, তাছলিমা আক্তার, নমিতা সরকার, মুন্নি আক্তার, কাকলি রানী ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সম্মিলিত ভাবে কার্যক্রম সম্পূর্ন করেন।