আপডেট: আগস্ট ১৫, ২০২০

আপডেট:

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ জেলা যুবলীগ নেতা ও ছাত্র লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশিস্ট সমাজ সেবক সানোয়ার হোসেন জুয়েলের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমাানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ, দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলের আত্মার শান্তি কামনা করে দিন ব্যাপি কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগষ্ট) সদর উপজেলার ফতুল্লা থানাধীন সেহাচর ফকির চান জামে মসজিদে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ শামীম ওসমানের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এছাড়া একই অনুষ্ঠানে সদ্য প্রয়াত ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা গিয়াস উদ্দিনের আত্মার শান্তি কামনা করেও দোয়া করা হয়।
দোয়ায় অংশ নেয়া উল্লেখযোগ্যরা হলেন-হাজী জামাল উদ্দিন, ফতুল্লা থানা আওয়ামী লীগ নেতা লুৎফর রহমান স্বপন, স্থানীয় যুবলীগ নেতা আলহাজ্ব শফিকুল ইসলাম চুন্নু, মজিবুর রহমান, মহানগর ছাত্র লীগ নেতা শরিফ হোসেন শামীম, মনোয়ার হোসেন শান্ত, অয়ন, রানা, মেহেদী ও মানিক সহ অত্র এলাকার মুরুব্বীগন ,আওয়ামীলীগ , যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থীত ছিলেন।