আপডেট: মার্চ ২৬, ২০১৯

আপডেট:

এ. বি.এম কাইয়ুম, হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ আজ ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস।মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ভোরের প্রথম প্রহরে ঠাকুরগাঁওয়ের হরিপুরে মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদন করছেন হরিপুরের সর্বস্তরের মানুষ।
মঙ্গলবার ( ২৬ মার্চ ) প্রথম প্রহর থেকে উপজেলা স্মৃতি সৌধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল দিনের প্রথমে শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম, জে আরিফ বেগ ও উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ নুরুল ইসলাম সহ উপজেলার অন্যান্য কর্মকর্তা বৃন্দ। স্মৃতিসৌধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান, পুষ্পস্তবক অর্পণ করেন হরিপুর মুক্তিযোদ্ধা কমান্ডার শ্রী নগেন কুমার পাল, ডেপুটি কমান্ডার মোঃ সোলেমান আলী ও সম্মানিত বীর মুক্তিযোদ্ধা বৃন্দ। উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শ্রী নগেন কুমার পাল, সাধাঃ সম্পাদক মোঃ জিয়াউল হাসান মুকুল’সহ আ’লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । এছাড়াও জাতীয়তাবাদী দল বিএনপি পুষ্পস্তবক অর্পণ করেন, পুষ্পস্তবক অর্পণ করেন হরিপুর মোসলেমউদ্দিন সরকারী মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ মোঃ সৈয়দুর রহমানসহ সকল শিক্ষক বৃন্দ। সকাল ৬ঃ৩০ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম জে আরিফ বেগ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম ও হরিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিরুজ্জামান আমির।স্বাধীনতা দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনগুলো দিনব্যাপি নানা আয়োজনের মাধ্যমে বিজয় দিবস পালন করছে।