আপডেট: মার্চ ২৬, ২০১৯

আপডেট:

মোঃ জাহিদ হাসান,রাজশাহী: আজ মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে ধুলাবালির সাথে ঝড়। এর ফলে বাতাসের সঙ্গে ধূলা উড়ছে। ধূলার কারণে রাস্তায় চলা-চলের সময় ভোগান্তিতে পড়ছেন পথচারিরা।
বিভিন্ন সুত্রে জানা যায়, এ ঝড়ে রাজশাহী সিটি করপোরেশনের গ্রীণ প্লাজায় স্বাধীনতা দিবসের প্যান্ডেলের পর্দার একটি অংশ উড়ে গেছে।
রাস্তায় অটোরিকশা কম চলাচল করতেও
দেখা যায়।
তবে সময়ের সাথে সাথে টিপ টিপ বৃষ্টি শুরু হয় সাথে জমা পরে রাজশাহীর আকাশে মেঘাচ্ছন্ন।
এবিষয়ে রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আবদুস সালাম সুত্রে জানা যায়, বাতাসের আদ্রতা ছিলো ৬ থেকে ৭ নটিক্যাল মাইল। বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
অন্যদিকে রাজশাহী বিদ্যুৎ অফিসের তত্বাবধায়ক প্রকৌশলী বলছে, বাতাসের
কারণে গাছের ডাল তারের সঙ্গে লাগছে।
তাই বিদ্যুৎ থাকছে না। আমাদের কর্মীরা
কাজ করছে।