আপডেট: জানুয়ারি ৮, ২০১৯

আপডেট:

এ,জে সুজন : কুষ্টিয়ায় নির্মাণাধীন ইটের দেয়াল হঠাৎ ধসে পড়ে দুই শিশু মারা গেছে। সোমবার (৭ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার গংগাবর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো গংগাবর কান্দি গ্রামের ইমারুল হক বাবলুর মেয়ে লিজা (৩) ও একই গ্রামের মৃত মশিউর রহমানের মেয়ে মরিয়ম(৩)।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতন শেখ জানান, নিহত শিশুরা প্রতিবেশী ফজলুর রহমানের নির্মাণাধীন বিল্ডিং এর পাশে বড়ই গাছের তলে খেলা করছিল। এ সময় নির্মাণাধীন বিল্ডিং এর দেয়াল হঠাৎ ধসে শিশুদের গায়ের উপর পড়ে । এতে ইটের দেয়ালে চাপা পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
তিনি আক্ষেপ নিয়ে আরো জানান, কোন নিয়ম নীতি না মেনেই যেমন তেমন করে দেয়াল তৈরি করে এখনকার মালিকরা। আইন মানলে এ ধরনের ক্ষতি হত না। তবুও এ ব্যাপারে যদি নিহত শিশুদের পরিবার থেকে কোন অভিযোগ দেয়া হয় তাহলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।