২, সেপ্টেম্বর, ২০২০, বুধবার | | ১৪ মুহররম ১৪৪২

ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতা: আহত ১৮

আপডেট: মার্চ ২৬, ২০১৯

  • Facebook Share
ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতা: আহত ১৮

ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহের শৈলকুপায় নির্বাচন পরবর্তী সহিংসতায় ১৮ জন আহত হয়েছে। সোমবার রাত ও মঙ্গলবার সকালে উপজেলার গোবিন্দপুর, রূপদাহ ও নবগ্রামে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি জানান, উপজেলা নির্বাচনে রূপদাহ গ্রামে দুটি পক্ষ ছিল। মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলা নির্বাচনে আনারস প্রতিকে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও পরাজিত নৌকা প্রতিকের সমর্থকদের মধ্যে সহিংসতা হয়। এতে নারীসহ কমপক্ষে ১২ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

অপরদিকে, সোমবার রাতে ও মঙ্গলবার সকালে উপজেলার গোবিন্দপুর বিজয়ী স্বতন্ত্র আনারস প্রতিকের সমর্থক ও পরাজিত নৌকা প্রতিকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া ও বাড়িতে হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে শিশুসহ কমপক্ষে ৬ জন আহত হয়। উভয় গ্রামের আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।